• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে তুচ্ছ ঘটনার জের, সংঘর্ষে আহত- ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
গৌরনদীতে তুচ্ছ ঘটনার জের, সংঘর্ষে আহত- ৩

বরিশাল গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী- স্ত্রী সহ তিনজনকে হত্যার চেষ্টা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা আহতদের সাথে থাকা স্বর্ণালংকার ,নগদ টাকা ছিনিয়ে নেয়।

গত ৩১ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে পশ্চিম সমরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মালেক ফকিরের ছেলে নিজাম ফকির, নিজাম ফকিরের ভাতিজি আলপিয়া এবং স্ত্রী নাজমা বেগম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত নিজাম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে নিজাম ও তার পরিবারদের সাথে মেজ ভাই মোজাম ফকির ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন গত শুক্রবার রাত দশটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে নিজামের সাথে মেজ ভাই মোজাম ফকিরের দ্বন্দ্ব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই সালিশ সমাধানও হয়। 

কিন্তু সালিশ মীমাংসার পর হঠাৎ মোজাম ফকির ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী শহিদুল আকন, জাফর হাওলাদার, রিপন খান, ফরহাদ ফকির, মিঠু হাওলাদার, কুদ্দুস হাওলাদার, মফিজ আকন, পারভেজ ফকির, নাসিমা বেগম, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা নিজাম ফকিরের বাড়িতে আসার সময় রাস্তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় নিজামকে বাঁচাতে তার স্ত্রী নাজমা ও ভাতিজি আলপিয়া আসলে তাদেরকেও এলোপাথাড়িভাবে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে আহত করেন মোজাম সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....