শেবাচিমের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন, সভাপতি ফয়সাল, সম্পাদক আবিদ
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ০০:২৪ পূর্বাহ্ণ

শেবাচিমের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন, সভাপতি ফয়সাল, সম্পাদক আবিদ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারীর সমিতির সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন স্বাক্ষরিত ৭ নভেম্বর থেকে ২০২৮ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিন বছরের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবিদ হাসান।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়“কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করছি। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।