• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কালিজিরায় ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভাড়াটিয়া বিধবা নারীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
বরিশাল কালিজিরায় ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভাড়াটিয়া বিধবা নারীর উপর হামলা

বরিশাল কালিজিরায় ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভাড়াটিয়া বিধবা নারীর উপর হামলা

বরিশাল নগরীর কালিজিরা এলাকায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বিধবাকে হামলাও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বাড়িওয়ালা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ১২ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

আহত ওই বিধবা নারীর ছদ্মনাম নাজমা, সে কালিজিরা এলাকার সরো খানের ভাড়াটিয়া। পিরোজপুরের কাউখালী থানার কেউন্দিয়া গ্রামের মহাসিন হাওলাদারের মেয়ে এবং এক জেল পুলিশ সদস্যের স্ত্রী।

বর্তমানে সে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নাজমা জানান, চলতি মাসের চার নভেম্বর কালিজিরা ভাড়া বাসায় উঠি। ওঠার পর থেকে বাড়ির মালিক অপসনিন ফার্মার ইঞ্জিনিয়ার সরো খান আমাকে বিধবার সুযোগ পেয়ে কু প্রস্তাব দিয়ে আসছে। গত ১১ নভেম্বর সন্ধ্যার পর হঠাৎ আমার বাসার দরজার নক করে ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায়। আমি ডাক চিৎকার করলে একপর্যায়ে সে চলে যায়। বিষয়টি নিয়ে আমি আমার ছেলে বিপ্লবকে জানানোর পরে বিষয়টি নিয়ে বাড়ি মালিক কে জিজ্ঞাসাবাদ করেন। এতে বাড়ির মালিক সরো খান আরো ক্ষিপ্ত হয়ে যায়।

এর ই জের ধরে ১২ ই নভেম্বর রাত ৭ টার দিকে বাড়িওয়াল সরো খান এবং তার বড় ছেলে পারভেজ সহ অজ্ঞাতনামা ২-৩ জন পরিকল্পিতভাবে ভাড়াটিয়া বিধবার নাজমা কে হামলা ও নির্যাতন চালি আহত করেন। 

বর্তমানে বিধবা ওই নারী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বিধবার পরিবার সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....