• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মেহেন্দিগঞ্জে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মেহেন্দিগঞ্জ উপজেলার ধুলিয়া মধ্যে চর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে হারুন সরদার নামে এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত  হারুন ওই এলাকার মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে এবং মধ্য ধুলিয়ারচর ৪ নং ওয়ার্ডের শ্রমিক দলের সদস্য পদে রয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত হারুন জানান, দীর্ঘদিন ধরে হারুন ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী শাহজাহান মাঝির ছেলে শুক্কুর মাঝি ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ১৯ নভেম্বর বুধবার রাত সাড়ে আটটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে হারুন এর সাথে শুক্কুর মাঝির দ্বন্দ্ব হয়।এর ই জের ধরে, শুক্কুর মাঝি ও তার সহযোগী মাসুম মাঝি, মামুন মাঝি, সাইদুল মাঝি, জিহাদ, শাহিনুর, শিল্পী,সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় হারুন সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকার নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....