বরিশাল গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাইদুল ঘরামি নামে এক কৃষককে কুপিয়ে হাতের আঙ্গুলের রগ ও হার কর্তন করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।২৪ নভেম্বর সোমবার সকাল আনুমানিক আটটার দিকে মন্টুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত সাইদুল ঘরামিকে পরিবারের লোকজন উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে সাইদুলের বাম হাতের অনামিকা ওঃ মধ্যমা আঙ্গুলের মাঝখান থেকে হার কর্তন হয়।তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত সাইদুল জানান, দীর্ঘদিন ধরে সাইদুলের সাথে পারিবারিকভাবে তার চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হেমায়েত হোসেনের বিরোধ চলে আসছে।এ ঘটনায় গত ১৯ নভেম্বর মিডিয়ার সংবাদ প্রকাশ হয়।
এর ই জের ধরে ঘটনার দিন সোমবার সকাল আনুমানিক আটটার দিকে হেমায়েত হোসেনের নির্দেশে তার ভাড়াটিয়া সহযোগী জলিল সরদারের ছেলে মন্টু, ইসমাইল, জাকির, এবং ইসমাইলের ছেলে নবীন সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় সাইদুল ঘরামির মাথায় কোপের চেষ্টা চালায়। এ সময় হাত দিয়া ঠেকালে কোপের আঘাতে তার দুটি আঙ্গুল কর্তন হয়।
সাইদুল আরো জানান, গত ১৯ নভেম্বর মলমূত্র নিয়ে সাইদুলের ছেলে আবু সাঈদের সাথে সেনা সদস্য হেমায়েতের সহযোগী মন্টুর বাগবিতণ্ড ও হামলা হয়। এটাকে কেন্দ্র করে আজকে আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায় তারা।
এ ঘটনায় গৌরনদী থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।