• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে নির্যাতন আহত ৩, মামলা দায়ের,

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ০০:৪০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে নির্যাতন আহত ৩, মামলা দায়ের,

বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে নির্যাতন আহত ৩, মামলা দায়ের,

বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সহ তার পরিবারের তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। স্ত্রী ফারজানা আক্তার ফাতেমা র পক্ষে তার বড় ভাই সাইফুল ইসলাম সাদ্দাম খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হল, ফারজানার স্বামী রেজাউল হাওলাদার, ননদ ইতি আক্তার, ডালিম আক্তার, কমলা আক্তার, চম্পা আক্তার, শশুর মোশারফ হাওলাদার, শাশুড়ি শিল্পী বেগম, ননদ জামাই রুবেল খান।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে পারিবারিকভাবে ঝালকাঠির নলছিটি উপজেলার নাঙ্গলী গ্রামের মিজানুর রহমান খানের মেয়ে ফারজানা আক্তার ফাতেমা ওরফে তুবার সাথে বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ছয় নং ওয়ার্ডের মোশারফ হাওলাদার এর ছেলে রেজাউল হাওলাদারের সাথে বিয়ে হয়। বিয়ের এক সপ্তার মাথায় রেজাউল ও তার পরিবারের সহযোগীরা স্ত্রী ফারজানা আক্তার ফাতেমা ওরফে তুবার কাছে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। পর্যায়ক্রমে শারীরিক মানসিক নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে ফারজানা প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ঘটনার দিন গত ২২ নভেম্বর যৌতুকের দাবিতে ফারজানা কে শারীরিক মানসিক নির্যাতন চালায় স্বামী রেজাউল সহ নামধারী আসামিরা। 

সেখানে সংবাদ পেয়ে ফারজানার ভাই সাইফুল ইসলাম সাদ্দাম খান, রাসেল, মোটরসাইকেল রেন্ট এ কার রাকিব তালুকদার উদ্ধার করতে আসলে এক পর্যায়ে তাদেরকে ঘরের মধ্যে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেজাউল, ইতি ,ডালিম, কমলা, চম্পা, মোশারেফ, শিল্পী, রুবেল।স্থানীয় ও ও পার্শ্ববর্তী লোকজন আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় গত ২৩ নভেম্বর ফারজানার বড় ভাই সাইফুল ইসলাম খান সাদ্দাম খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানা মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সবিতা রানী দাস জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....