• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মহিলাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মহিলাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বাকেরগঞ্জে মহিলাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে জমির মাটি কাটা কে কেন্দ্র করে রোকেয়া নামে এক মহিলাকে হামলা চালিয়ে মারাত্মক জখম করা অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার বিকেল আনুমানিক তিনটার দিকে ভাতশালা চৌরাস্তার পাশে কারিকর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতের নাম রোকেয়া বেগম, সে ওই এলাকার শহীদ খানের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত রোকেয়া জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে রোকেয়া ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আলী গং দের সাথে বিরোধ চলে আসছে।রোকেয়ার স্বামী ও তার সন্তানরা ঢাকায় থাকেন। যে সুযোগে প্রায় সময় রোকেয়াকে প্রতিপক্ষ আলী ও তার সহযোগীরা বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। এমনকি তার সাথে অশোভন আচরণ করে।ঘটনার দিন গত শনিবার রোকেয়াদের জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে যায় আলী ও তার সহযোগীরা। 

বিষয়টি নিয়ে রোকেয়া প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে তাকে আলী, মোশারফ, জিন্নাত, রহিম, রিপন, জব্বার, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হত্যার চেষ্টায় পরিকল্পিতভাবে রোকেয়াকে হামলা চালিয়ে মারাত্মক জখম করেন। 

স্থানীয় পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....