
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত
বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সুন্দরবন দক্ষিণাঞ্চল, শাহনামা সহ অনলাইন নিউজ পোর্টালে বরিশালে পারিবারিক বিরোধ ঘিরে হামলা, লুটপাট শ্লীলতাহানি অভিযোগ”শিরোনামের সংবাদ টুকু আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে ও আমার ভাই উজ্জ্বল,র নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে পারিবারিক বিষয় নিয়ে আমি ও আমার বড় ভাই উজ্জল ভূঁইয়ার সাথে আমাদের অপর দুই ভাই আ,লীগ নেতা মিলন ভুঁইয়া ও যুবলীগ নেতা সুজন ভুঁইয়ার বিরোধ চলে আসছে।ফ্যাসিস্ট মিলন ও সুজন আমাদের সাথে দীর্ঘদিন ধরে অন্যায় ভাবে হয়রানি করে আসছে। এমনকি তারা আমাদের মাকেও বিভিন্ন ধরনের অশালীন আচরণ করে। মাকে অস্ত্র দিয়ে জিম্মি করে তার জমানো টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আমাদেরকেও প্রাণ নাসের হুমকি দেয়। আমরা সম্মানের দিকে চিন্তা করে একাধিকবার পারিবারিকভাবে বুঝানোর চেষ্টা করলেও মিলন ও সুজন কোন কিছুতেই নিয়মকানুন তোয়াক্কা করে না। গত ২৩ নভেম্বর পারিবারিক কলহের জের ধরে আমার মা সহ আমাদের উপরেও হামলা চালায় মিলন, সুজন এবং মিলনের সামুন্দি মোয়াজ্জাম হোসেন সোহেল সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা।আমার মা বাধ্য হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি এজাহারের জন্য অভিযোগ দেয়। বর্তমানে সেটি তদন্ত দিন রয়েছে। কিন্তু তাদের অপকর্ম ঢাকতে সাংবাদিক ভাইদের কাছে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মানহানি কর। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
সজল ভূঁইয়া ল কলেজ কমপাউন্ড, হাসপাতাল রোড, বরিশাল।