
দশমিনায় অটোচালক কে হামলা চালিয়ে লাখ টাকা ছিনতাই
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আল আমিন নামে এক অটোচালককে হামলা চালিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা সাথে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
গত সাত ডিসেম্বর রবিবার সকাল আনুমানিক দশটার দিকে উপজেলার চাঁনপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলামিনকে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়। আলামিন এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
আহত আলামিন ওই এলাকার মৃত ফোরকান রাড়ীর ছেলে ও একজন অটোচালক।
আহত আল আমিন জানান, কিস্তিতে আমি অটো ক্রয় করি। প্রতি সপ্তায় সপ্তায় কিস্তি দিতে আমার কষ্ট হয়। তাই আমি আমার জমি বন্ধক রেখে এক লাখ টাকা নেই। ঘটনার দিন রবিবার ওই টাকা নিয়ে বাসা থেকে গিলাবাড়ির উদ্দেশ্যে রওনা দেই। গাড়ির মালিক মান্না ভাইকে টাকা পরিশোধ করে দেব। আমাদের বাড়ির প্রতিবেশী শিবলু, জিহাদ জানতে পেরে পথে মধ্যে আমাকে আটকিয়ে রাখে। সাথে থাকা টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় ।এক পর্যায়ে আমাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে শিবলু জিহাদ সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী।
এই ঘটনায় দশমিনা থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সাথে জানা যায়।