
তালতলী থানার আলী বন্দরে ধান কাটা কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত – ৪
বরগুনার তালতলী থানার আলীর বন্দর গ্রামে ধান কাটা কে কেন্দ্র করে একই পরিবারের নারী- পুরুষ সহ চারজনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১২ ডিসেম্বর শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলো, নজরুল ইসলামের স্ত্রী মালা বেগম, শাশুড়ি সালেহা বেগম,শ্যালক মেহেদি ও আসিফ।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মালা জানান, আমার মাতৃক ও পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে প্রতিবেশী সিদ্দিক দফাদার গংদের সাথে বিরোধ চলে আসছে। ধান কাটার সময় হলে প্রতি বছর তারা লাঠিয়াল বাহিনী নিয়ে ধান কেটে নিয়ে যায়। পূর্বের নেয় এই বছর ও ধান কাটার চেষ্টা চালায়। সেখানে আমরা প্রতিবাদ করলে ঘটনার দিন রাত সাড়ে ৭টাযর দিকে প্রতিপক্ষ সিদ্দিক দফাদার, তাদের সহযোগী আইয়ুব আলী, খোকন, রাজু, বাহা দিন, আবু সালেহ, সহ একদল ভাড়াটিয়ার সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যা হত্যার চেষ্টায় মালা ও তার পরিবারের উপরে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ঘরবাড়ি ভাঙচুরও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে আহত হয় মালা সালেহা,হাসিব মেহেদি,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।