• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা থেকে আইন পেশায়, সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলেন আমিনুল সোহাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
সাংবাদিকতা থেকে আইন পেশায়, সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলেন আমিনুল সোহাগ
সাংবাদিকতা থেকে আইন পেশায়, সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলেন আমিনুল সোহাগ
খান আব্বাস: অদম্য মেধা আর কঠোর পরিশ্রমের সমন্বয়ে সাফল্যের এক নতুন শিখর স্পর্শ করলেন সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এমন সি কিউ) লিখিত ও মৌখিক,তিনটি ধাপেই অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তিনি এখন একজন পূর্ণাঙ্গ অ্যাডভোকেট।সোহাগের এই সাফল্য হঠাৎ করে আসা কোনো অর্জন নয়, বরং দীর্ঘদিনের অধ্যবসায়ের ফল। ঐতিহ্যবাহী বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বরিশাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। জীবনের প্রথম সুযোগেই বার কাউন্সিলের সকল কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় জড়িত থেকে সমাজের দর্পণ হিসেবে কাজ করে আসা আমিনুল সোহাগ এখন থেকে আইনের আঙিনায় সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবেন। তার এই ডাবল ক্যারিয়ার মাইলফলক তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।
নতুন এই পথচলায় আমিনুল সোহাগ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনি সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন....