• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল চরকেওটিয়ায় জমি বিরোধ: একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
বরিশাল চরকেওটিয়ায় জমি বিরোধ: একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
বরিশাল চরকেওটিয়ায় জমি বিরোধ: একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক,বরিশাল সদর উপজেলার টঙ্গীবাড়িয়া ইউনিয়নের চরকেওটিয়া গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ ও লাঠিসোটার আঘাতে নারীসহ একই পরিবারের অন্তত পাঁচজন রক্তাক্ত জখম হয়েছেন। বর্তমানে আহতরা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ (রবিবার) সকাল আনুমানিক ১১টার দিকে মেহেন্দিগঞ্জের বর্ডার সংলগ্ন বাবুরচর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই এলাকার আমির আলী বাদশা, তার স্ত্রী সালমা বেগম, বাদশার দুই ভাতিজা শাহেদ ও সাগরসহ পরিবারের অন্য সদস্যরা।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরানো আমির আলী বাদশা জানান, প্রতিবেশী সামসু মাস্টার ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে তাদের পৈতৃক ওয়ারিশি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে সামসু মাস্টারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বিরোধপূর্ণ জমি জোরপূর্বক মাপঝোপ ও দখলের চেষ্টা চালায়। এতে বাদশা ও তার স্বজনরা বাধা দিতে গেলে সামসু মাস্টার, মাহবুব, পরশ, ইমরান, হানিপ, মোজাম্মেল মৃধা, মিঠুন ও সুমনসহ একদল চিহ্নিত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ভুক্তভোগী বাদশার অভিযোগ, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী এবং বিগত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত। তারা আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা করছে। তিনি আরও অভিযোগ করেন, “হামলাকারীরা আমাদের রক্তাক্ত করে উল্টো নিজেদের নির্দোষ প্রমাণ করতে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের বাড়িঘরে গিয়ে এখনো প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্বজনরা জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সামসু মাস্টার ও তার সহযোগীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংবাদটি শেয়ার করুন....