• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মাদকের প্রতিবাদ করায় প্রকৌশলীকে কুপিয়ে হত্যার চেষ্টা, লুটপাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ
বাউফলে মাদকের প্রতিবাদ করায় প্রকৌশলীকে কুপিয়ে হত্যার চেষ্টা, লুটপাট
বাউফলে মাদকের প্রতিবাদ করায় প্রকৌশলীকে কুপিয়ে হত্যার চেষ্টা, লুটপাট
নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এস এম এনামুল হক (৩৮) নামে এক সিভিল ইঞ্জিনিয়ারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শোনখোলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলকারীরা এ সময় তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানা গেছে।আহত এনামুল হক ৫ নং ওয়ার্ড ইন্দ্রকুল গ্রামের লাল শরীফের ছেলে। তিনি গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রকুল এলাকায় দীর্ঘদিন ধরে রাসেল খান ও ইব্রাহিম খানসহ একটি সংঘবদ্ধ চক্র মাদক ও নারী ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
একজন সচেতন যুবক হিসেবে প্রকৌশলী এনামুল হক এই অপকর্মের প্রতিবাদ করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১টার দিকে অভিযুক্ত রাসেল ও ইব্রাহিমের সাথে তার কথা কাটাকাটি হয়।
https://youtube.com/shorts/j9JqHePVEy0?si=QntmY07LTpdmRb_q
ভুক্তভোগীর অভিযোগ, সকালের বিবাদের জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইব্রাহিম কৌশলে তাকে শোনখোলা বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম, আশিক, হৃদয়, মাহবুব ও রাসেলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে।পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় এনামুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতের পরিবারের সদস্যরা জানান, এনামুল এলাকায় অন্যায়ের প্রতিবাদ করায় আজ তাকে হাসপাতালের বিছানায় লড়তে হচ্ছে। তারা এই নৃশংস হামলার সাথে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....