প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
হিজলায় পূর্ব শত্রুতার জেরে শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বরিশাল হিজলা উপজেলার বড় জ্বালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে আবুল খান নামে এক শ্রমিককে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত আবুলকে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
আবুল ওই এলাকার আসলাম খানের ছেলে ও একজন দিনমজুর শ্রমিক।
আহত পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে আবুল খান সে তার ইট বাটার কাজ শেষে বাসায় আসার পথে হঠাৎ এলাকার শহীদ মাঝির ছেলে হাবিব সহ অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী তাকে পথরোধ করে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতের পরিবার হামলাকারীকে বিরুদ্ধে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে শাস্তির দাবি কামনা করছেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24