বরিশাল গৌরনদী উপজেলায় জমি বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের ৪ সদস্যকে হত্যার চেষ্টায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে জালাল সহ ভূমিদস্য সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে।গত ৩১ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের কাণ্ডবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত নলিনীকান্ত শীলের ছেলে শংকর কুমার শীল, শঙ্করের ভাই বিমল, শঙ্করের ছেলে সঞ্জীব, বিমলের স্ত্রী কল্পনা।এদের মধ্যে শংকরকে গুরুতর অবস্থায় গৌরনদী আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সংকর জানান, দীর্ঘ আট বছর ধরে শংকর এবং শঙ্করের ভাই বিমলের জমি নিয়ে প্রতিবেশী জালাল হাওলাদার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে শংকর ও বিমলের পরিবারের উপর শারীরিক মানসিক নির্যাতন করে আসছে প্রতিপক্ষ জালাল গং।শংকর ও বিমলদের জমি জোরপূর্বক জবরদখল করতে তারি মরিয়া হয়ে ওঠে। ঘটনার দিন গত শুক্রবার জালাল, ও তার সহযোগীরা বিমল ও শঙ্করদের চলাচলের রাস্তার মাটি কেটে তাদের জমি ভরাট করে। এতে সংকর প্রতিবাদ করলে একপর্যায়ে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার সকাল নয়টর দিকে জালাল, সহ ১০-১২ জন ভূমিদস্য সন্ত্রাসী পরিকল্পিতভাবে শঙ্করের উপরে হামলা চালায়, এ সময় শংকরকে বাঁচাতে
শঙ্করের ভাই বিমল, বিমলের স্ত্রী কল্পনা রানী, ছেলে সঞ্জীব, ভাই বিমল আসলে তাদেরকে পিটিয়ে আহত করেন জালাল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়, পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক আসোকাটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান শঙ্করের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়েছে।বর্তমানে আহতের পরিবার জালাল বাহিনীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।