বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড ধান গবেষণা রোড এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটা এবং সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়িতে। আহতরা হলো, ওই এলাকার শাহিন হাওলাদারের স্ত্রী রিনা বেগম এবং ছেলে রাতুল হাওলাদার।
বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার আঘাতে রিনার সারা শরীর সহ মাথায় মারাত্মক জখম হয় এবং রাতুলের দুই পা ভেঙ্গে যায়। তবে রাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন অর্থোপেডিকস বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
আহতের স্বজন শাহিন জানান, দীর্ঘদিন ধরে ধান গবেষণা রোড এলাকার ইউসুফ দুরানীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির দুরানি মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি নিয়ে রাতুল প্রতিবাদ করা হলে প্রতিপক্ষ নাসির গং ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে ঘটনার দিন দুপুর দুইটার দিকে নাসির ও তার সহযোগী কামাল, কামালের ছেলে সোলেমান নাসিরের ছেলে ওয়ালিদ সহযোগী রায়হান, জামাল সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে রাতুলের বাসায় এসে ঘরবাড়ি ভাঙচুরা লুটপাট চালায়, এ সময় বাধা দিতে গেলে রাতুল ও রাতুলের মা রিনা, বড় ভাইয়ের স্ত্রী আখি বাঁচাতে আসলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করা হয়। হামলার সময় রাতুলের ভাইয়ের মেয়ে দেড় বছরের অবুঝ শিশু সাওদা ইসলাম সাড়া ও আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতির শান্ত করেন। একইভাবে সন্ধ্যা ছয়টার দিকে রাতুল বাসা থেকে বের হয়ে মিলনের দোকানের সামনে ওত পেতে থাকা হঠাৎ দ্বিতীয় দফায় হামলা চালিয়ে রাতুলের দু, পায়ের মারাত্মক জখম করেন নাসির কামাল সহ অন্যান্য সহযোগীরা।
অভিযোগ রয়েছে, নাসির ও কামাল একজন আওয়ামী লীগের দোসর, তৎকালীন সরকারের আমলে নাসির,কামাল এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এদের ভয়ে এলাকার মানুষ অতিষ্ট।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে নাসির ও তার বাবা ইউসুফ সহ তিনজন হাসপাতালের নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।