প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
বাউফলে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বাউফলে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা মা ও প্রতিবন্ধীর ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলায় বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ছেলেকে হত্যার চেষ্টার পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
২৩ নভেম্বর রবিবার ভোর ৫ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মৃত আলী আকবরের স্ত্রী বৃদ্ধা সাফিয়া বেগম এবং আলী আকবরের প্রতিবন্ধী ছেলে আবুল কালাম।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী আবুল কালামদের পৈত্রিক ও মাতৃক ওয়ারিশ জমি নিয়ে আবুল কালাম এর মামা খালেক হাওলাদার সহ তাদের পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। কালামদের জমি জোরপূর্বক জবরদখল সহ ভোগ করে আসছে মামা খালেক।বিষয়টি নিয়ে আবুল কালাম ও তার পরিবার প্রতিবাদ করলে খালেক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়। এমন কি প্রায় সময় কালাম ও তার পরিবারকে খুন জখমের হুমকি দেয়।
ঘটনার দিন জমি জমা বিরোধের জের ধরে ভোর পাঁচটার দিকে খালেক ও তার সহযোগী সেলিম, তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী আকবর, হানিফ, ইসমাইল, ফিরোজ, সুমন, বারেক সহ অজ্ঞাত নামা সহযোগীরা পরিকল্পিতভাবে আবুল কালামের বাসায় এসে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে আবুল কালাম ও তার বৃদ্ধা মা সাফিয়াকে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় তারা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ খালেক ও তার সহযোগীরা উল্টো সংবাদ সম্মেলন মিডিয়াকর্মীদের কাছে মিথ্যা তথ্য দেয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24