প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ
মাধবপাশায় প্রবাসীর স্ত্রী ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ
মাধবপাশায় প্রবাসীর স্ত্রী ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ
বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা এলাকায় জমিতে বেড়া দেয়া কে কেন্দ্র করে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার আনুমানিক দেড়টার দিকে পশ্চিম পাংশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার প্রবাসী কাবিল সরদারের স্ত্রী রেবা বেগম এবং রেবার একমাত্র অন্তঃসত্ত্বা মেয়ে অনন্যা। এদের মধ্যে গুরুতর অবস্থায় অনন্যা কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মা-রেবা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত রেবা জানান, রেবা তার বাড়ির পাশে তাদের জমিতে কৃষি খেতে বেড়া দেয়। রেবার ভাসুর খলিল সরদার, হাবিল সরদার শত্রুতামূলক রেবার বেরা উপড়ে ফেলে।
এটাকে কেন্দ্র করে প্রতিবাদ করা হলে খলিল, হাবিল, খলিলের পুত্রবধূ জান্নাত, এবং হাবিলের স্ত্রী লিপি বেগম সহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় রেবার উপরে হামলা চালায়। এ সময় রেবার সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে অনন্যা বাঁচাতে আসলে গর্ভের সন্তান নষ্ট করার পরিকল্পনা করে তার পেটে লাথি মারেন।
আহত পরিবার সূত্রে আরও জানা যায়, আহতের স্বামী কাবিল প্রবাসে থাকার সুযোগে হাবিল, খলিল সহ তাদের পরিবারের সহযোগীরা রেবার উপর জুলুম অত্যাচার-নিপীড়ন চালিয়ে আসছে।
বর্তমানে রেবা হামলাকারীদের ভয় নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24