প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে বিএনপি’র প্রার্থীর পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩
মেহেন্দিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল শিকদার সহ ৩ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে।
২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের ৪ নং ওয়ার্ড এই ঘটনা ঘটে ।আহতরা হলো, ওই এলাকার মৃত ইসমাইল শিকদারের ছেলে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন শিকদারের ছোট ভাই ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল শিকদার ও কর্মী সমর্থক শামসুন্নাহার ও সখিনা বেগম।এদের মধ্যে গুরুতর অবস্থায় বিএনপি নেতা বাবুলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শামসুন্নাহার ও সকিনা প্রাথমিক চিকিৎসা নেয়।
সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ ৪ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী রাজিব আহসানের পক্ষে নির্বাচনী ভোট চাইতে মাঠে নামেন ইউনিয়ন বিএনপি'র মহিলা দল সভানেত্রী আলম তাজ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের ভাই বাবুল শিকদার সহ কর্মী সমর্থকরা। ভোট চাইতে আসলে আলীগের দোসর নিজাম দর্জি ও তার ছেলে রাজিব তাদের সহযোগী রাবেয়া, তাসলিমা সহ পরিবারের লোকজন বাধা ভিন্ন ঘটায় এবং কটুক্তি করে। এর প্রতিবাদ করলে এক পর্যায় বাবুল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন নিজাম দর্জি সহ অন্যান্য সহযোগীরা। এ সময় অপর নারী সমর্থক শামসুন্নাহার ও সকিনা আসলে তার উপর হামলা চালানো হয় নিজাম সহ অন্যান্য সহযোগীরা।
আহতের পরিবারের দাবি, হামলাকারীরা ফ্যাসিস্ট আ'লীগের দোসর। এদের সাহস হয় কিভাবে বিএনপি'র কর্মী সমর্থকের উপরে হামলা করার। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24