প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
৪১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি: উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের অবসরকালীন সংবর্ধনা

৪১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি: উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের অবসরকালীন সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক,দীর্ঘ ৪১ বছরের সফল কর্মজীবন শেষে অবসরে গেলেন পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলিম মাদরাসার প্রবীণ উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমিন। তাঁর এই গৌরবোজ্জ্বল অবসরকে স্মরণীয় করে রাখতে ‘আমিনীয়া আদর্শ পরিবার’-এর পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর বড় ছেলে মাওলানা রিয়াজ উদ্দিন আমিনী। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এদিন তাঁকে ‘দারুল কুরআন আমিনিয়া মডেল মাদ্রাসা’র অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিনের বড় ভাই ইয়াসিন মাস্টার ও মেজ ভাই মাওলানা মো. মহসিন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাতিজা সাংবাদিক খান আব্বাস, শিক্ষক হুমায়ুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানটিকে তার নাতি ও নাতনি আশেক ইলাহি, আঃ রহমান, রমজান হোসাইন, আনতারা আমিন, তারান্নুম, তাসরিফা, তাবাসসুম উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
বক্তারা মাওলানা রুহুল আমিনের দীর্ঘ শিক্ষকতা জীবনের সততা, মেধা এবং মাদরাসার শিক্ষা প্রসারে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে মাওলানা রিয়াজউদ্দিন আমিনী একজন আলেম, মেজ ছেলে আল-আমিন চরফ্যাশনে হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ছোট ছেলে মাহমুদুল হাসান চট্টগ্রাম রেলওয়েতে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে মাওলানা রুহুল আমিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অবসরের এক মাস পর আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি প্রবীণ এই শিক্ষাগুরুর প্রতি পরিবারের গভীর মমত্ববোধ ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24