প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
ভালো কাজের স্বীকৃতি: অগ্নি নির্বাপনে সাহসী সেই ১১ যোদ্ধাকে সম্মাননা জানালো শেবাচিম

ভালো কাজের স্বীকৃতি: অগ্নিনির্বাপণে সাহসী সেই ১১ যোদ্ধাকে সম্মাননা জানালো শেবাচিম
রিপোর্ট:খান আব্বাস:: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অগ্নিনির্বাপণ ও রোগীদের জীবন বাঁচাতে গিয়ে আহত হওয়া স্টাফ ও আনসার সদস্যদের প্রতি অনন্য এক সম্মান প্রদর্শন করা হলো। আজ বুধবার হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস কর্মকর্তা, ওয়ার্ড মাস্টার ও আনসার সদস্যসহ মোট ১১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
গত ১৭ মার্চ রাতে হাসপাতালের বহিঃবিভাগ ভবনের ৫ম তলায় অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন এই সদস্যরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৮ জন আনসার সদস্যসহ মোট ১০ জন কর্মী। তাদের এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই আজকের এই উদ্যোগ।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর তার বক্তব্যে বলেন: যে ভালো কাজ করেন, তাকে পুরস্কৃত করা উচিত। এতে ভালো কাজের প্রতি উৎসাহ বাড়ে। হাসপাতালে এই সংস্কৃতি আমরা চালু করেছি।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন।ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল ও লিফট অপারেটর ছায়েদ মিয়া। আনসার সদস্য,রাকেশ সরকার, আল আমিন গাজি, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল ও সম্রাট ভক্ত।
হাসপাতালের কর্মীদের অগ্নিনির্বাপণে আরও দক্ষ করতে খুব দ্রুতই ফায়ার সার্ভিসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24