
কাজিরহাট এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রীর হামলায় বৃদ্ধা শাশুড়ি রক্তাক্তের অভিযোগ
বরিশাল কাজিরহাট থানা এলাকায় তালাক দেয়া কে কেন্দ্র করে বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত রবিবার বিকেল পাঁচটার দিকে মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শাশুড়ি অচেরা বেগমকে (৭০) পরিবারের লোকজন উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেন।
পরিবার সূত্রে জানা যায়, কাজিরহাট থানা জয়নগর এলাকার ইউসুফ আলী ফকিরের ছেলে প্রবাসী বেলাল হোসেনের সাথে মেহেন্দিগঞ্জ চাঁনপুর এলাকার সালমা বেগম এর সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে।বেলাল বিয়ের কিছুদিন পর প্রবাসে চলে যায়। এই সুযোগে স্ত্রী সালমা তার দুর সম্পর্কের এক মামাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টা নিয়ে পারিবারিকভাবে একাধিকবার আলোচনা হলেও কিন্তু কোন সমাধানে আসেনি। স্ত্রী সালমা সে তার অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।গত ২৮ আগস্ট বৃহস্পতিবার প্রবাসী স্বামী বেল্লাল বাংলাদেশে এসে স্ত্রী সালমা কে তালাক দেয়। বিষয়টি সালমার পরিবারকে অবগত করেন। জানিয়ে দেওয়া হয় সমাধানের মাধ্যমে কাবিনের টাকা পরিশোধ করে দেওয়া হবে। কিন্তু সালমা গত রবিবার তার বোন সহ অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে বিল্লালের বাড়িতে আসে। সেখানে বেলালের মাকে চুলের মুঠি ধরে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। হামলার পর বেলাল সহ তার পরিবারকে নারী নির্যাতন মামলা দেয়ার হুমকি দেওয়া হয়।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে তালাকপ্রাপ্ত স্ত্রী সালমা হাসপাতালের নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এই ঘটনায় বেলালের পরিবার কাজির হাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।