• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় প্রবাসী নারীসহ দুইজনকে হামলা ও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
বরগুনায় প্রবাসী নারীসহ দুইজনকে হামলা ও নির্যাতনের অভিযোগ

বরগুনায় প্রবাসী নারীসহ দুইজনকে হামলা ও নির্যাতনের অভিযোগ

 

বরগুনা জেলার সদর ৭ নং ধলুয়া ইউনিয়নের নলি ছরোগাছিয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সোনিয়া নামে এক প্রবাসী নারী ও তার মেয়েকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ভাই, বোন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ২৫ অক্টোবর দুপুর একটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো ওই এলাকার মাহাতাব বয়াতির মেয়ে মৃত মোকলেস তালুকদারের স্ত্রী সোনিয়া বেগম এবং সোনিয়ার মেয়ে লামিয়া। 

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত সোনিয়া জানান, দীর্ঘ ১৫ বছর প্রবাসে থাকার পর গত চার মাস পূর্বে দেশে ফিরেন সোনিয়া। প্রবাসে থাকাকালীন সময় কষ্টের উপার্জিত যত টাকা সব সোনিয়ার মায়ের একাউন্টে পাঠানো হয়। কিন্তু ওই টাকা দিয়ে মা, ভাই, বোন ,ভগ্নিপতি সহ পরিবারের সহযোগীরা তাদের নামে জায়গা জমি রেখে আত্মসাৎ করে। 

সোনিয়া বাড়ি আসার পরে তার টাকার হিসাব চাইলে ভাই, বোন সহ পরিবারের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা চালায়। 

এরই জের ধরে ঘটনার দিন গত বৃহস্পতিবার ভগ্নিপতি জসিম সিকদার, বোন কলি, ভাইয়ের বউ মরিয়ম, সহ পরিবারের সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় সোনিয়াকে অতর্কিত হামলা চালায়, এ সময় সোনিয়ার মেয়ে লামিয়া বাচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করেন জসিম সহ অন্যান্য সহযোগীরা। 

স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোনিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়। 

এ ঘটনায় বরগুনা থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....