• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী সহ ৩ জনকে হামলাও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ণ
মুলাদীতে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী সহ ৩ জনকে হামলাও নির্যাতনের অভিযোগ

মুলাদী উপজেলার চর কালেখা গ্রামে জমি জমা বিরোধের জের ধরে ষাটের্ধ বয়সী বৃদ্ধ, সাত মাসের অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের তিনজনকে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় তারা আহতদের ঘরবাড়ি ভাঙচুরও লুটপাট চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়।গত শুক্রবার ২৪ অক্টোবর সকাল আনুমানিক ১০ টার দিকে চর কালেখা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার মৃত আবুল হাশেম মাতাব্বরের ছেলে বৃদ্ধ মোফসের মাতব্বর, মফসেরের পুত্রবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা আলেয়া ও বড় পুত্রবধূ রিনা। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মোফসের জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মোফসের ও তার পরিবারদের সাথে মফছেরের চাচাতো ভাই কাওসার মাতাব্বর, জাকির মাতব্বর, শিপন এবং উজ্জ্বল মাতাব্বরদের সাথে বিরোধ চলে আসছে।ঘটনার দিন গত বৃহস্পতিবার তুচ্ছ বিষয় নিয়ে মফসেরের সাথে জাকির মাতাব্বরের দ্বন্দ্ব হয়। 

এরই জের ধরে পরের দিন শুক্রবার সকাল আনুমানিক দশটার দিকে জাকির মাতাব্বর ও তার অপর ভাই কাওসার, শিপন, উজ্জ্বল, বাগিনা হিমেল সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় বৃদ্ধ মফসের কে ভ্যান চালানো অবস্থায় রাস্তায় পথরোধ করে হামলা চালিয়ে বাম চোখ আঘাত করে চক্ষু উৎপাটনের চেষ্টা চালায়। এ সময় তারা মফসের কে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তার বাড়িতে এসে তার দুই পুত্রবধু আলেয়া ও রিনা কে একইভাবে হামলা ও নির্যাতন চালিয়ে আহত করেন এ সময় তারা ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নিতে আসলে সেখানেও হামলাকারীরা চিকিৎসা সেবায় বাধা দেয়। পরে আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....