
বাউফলে জামিনে বের হয়ে বাঁদিকে হামলা চালিয়ে হত্যা চেষ্টা অভিযোগ
পটুয়াখালী বাউফল উপজেলায় জামিনে বের হয়ে বাদী বাবুল শিকদার কে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আসামি ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।গত ২৩ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার আদাবারিয়া ইউনিয়নের মাধবপুর গ্রাম ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বাবুল শিকদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে রেফার করা হয়। আহত বাবুল শিকদার ৭ নং বগা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বগা গ্রামের মৃত মুজাফফর শিকদারের ছেলে ও একজন ব্যবসায়ী। হামলার আঘাতে আহত বাবুল শিকদারের মাথা এবং মস্তিষ্কের চারা ভেঙ্গে গেছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া তার ডান পায়ের মধ্যেন্ন আঙ্গুল ভেঙ্গে যায়।
আহত বাবুল জানান, দীর্ঘদিন ধরে বাবুল ও তার পরিবারদের সাথে প্রতিবেশী মৃত মোকলেসুর রহমানের ছেলে হৃদয় ও তার পরিবারদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।প্রতিপক্ষরা বাবুল শিকদারের জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জবর দখল করে আছে। এ ঘটনায় আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত ভূমি অপবাদ ও ভূমি প্রতিকার আইন ২০২৩ এর আসামিদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবা হৃদয়,আব্দুর রহমান ও কোবির হোসেন, আবুল হোসেন, সাইফুল, নয়ন,কবির, সুরভী, আদালতে জামিন নিতে আসেন। বিজ্ঞ আদালত এদের মধ্যে হৃদয়, আব্দুর রহমান এবং কবির হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্যদের জামিন মঞ্জুর করে।
অপরদিকে জামিন পেয়ে ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে এলাকার চিহ্নিত ভূমিদস্য রহিম খান নেতৃত্বে আসামি আবুল হোসেন, সাইফুল, নয়ন,কবির, সুরভী, তাদের সহযোগী রেদোয়ান খানসহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় বাবুল শিকদারকে হামলা চালিয়ে মারাত্মক জখম করেন।
এদিকে আহতের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগতেছে । আহতদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করার পরিকল্পনা ও চলছে এমনটা জানিয়েছেন আহতের পরিবার।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।