• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মা ও শিশু সন্তানকে লোহার গরম ছ্যাকা দিয়ে নির্যাতন ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মা ও শিশু সন্তানকে লোহার গরম ছ্যাকা দিয়ে নির্যাতন ও হামলার অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাড়ে তিন বছরের অবুঝ শিশু ও তার মা সীমা বেগমকে লোহার গরম ছ্যাকা দিয়ে নির্যাতন ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে ভাসুর ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়।

২ নভেম্বর রবিবার সকাল আনুমানিক নয়টার দিকে আড়াই বেকি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সীমা ওই এলাকার দিনমজুর আব্দুল কাদেরের স্ত্রী, ও সাড়ে তিন বছরের অবুঝ শিশু তাহসিন কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল কাদের ও তার পরিবারদের সাথে কাদেরের বড় ভাই শুক্কুর আলী ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন রবিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে আব্দুল কাদেরের স্ত্রী সীমা বেগম এর সাথে সীমার ভাসুর শুক্কুর আলীর দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে ঘটনার সময় একপর্যায়ে শুক্কুর আলী, ও শুক্কুরের স্ত্রী শিল্পী, পরিকল্পিতভাবে লোহা গরম করে ছ্যাকা দেয় সীমা ও তার অবুঝ শিশু তাহসানকে।
সীমার স্বামী আব্দুল কাদের জানান, লোহা গরম করে ছেকা দেওয়াটা অমানবিক কান্ড ঘটিয়েছে আমার বড় ভাই। আমি ন্যায় বিচারের জন্য আদালতে যাব।
সংবাদটি শেয়ার করুন....