• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় প্রতিপক্ষের কোপে রক্তাক্ত দুই ভাই হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ণ
পাথরঘাটায় প্রতিপক্ষের কোপে রক্তাক্ত দুই ভাই হাসপাতালে 

পাথরঘাটায় প্রতিপক্ষের কোপে রক্তাক্ত দুই ভাই হাসপাতালে 

বরগুনার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামের ৯ নং ওয়ার্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত সোমবার বিকেল আনুমানিক চারটার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 আহতরা হলো, ওই এলাকার আবেদ আলীর ছেলে আল আমিন ও মিজান।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত আল আমিন জানান, দীর্ঘদিন ধরে আলামিন ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী ইসমাইল হোসেন ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।

 আল-আমিনদের জমির জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এভাবে আল-আমিনদের ব্যবসায়িক পানের বর ইসমাইল ও তার সহযোগীরা রাতের আধারে নষ্ট করে দেয়।

 আর এটাকে কেন্দ্র করে আল আমিন দের সাথে ঘটনার দিন সোমবার বিকেলে দ্বন্দ হয়।

এরই জের ধরে প্রতিপক্ষ ইসমাইল, ভাই ইছা, তাদের সহযোগী জাহেদা, লাইলী, ইয়ামিন, মুন্নি, সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আলামিনকে বাঁচাতে অপর ভাই মিজানুর রহমান আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন ইসমাইলসহ তাদের অন্যান্য সহযোগীরা।

 স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....