• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চাঁদার দাবিতে দিনমজুরকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের চাঁদার দাবিতে দিনমজুরকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জের চাঁদার দাবিতে দিনমজুরকে কুপিয়ে জখম

বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নেয়ামতি ইউনিয়নে চাঁদার দাবিতে দিনমজুর কে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত সোমবার রাত সাতটার দিকে চামটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম আলমগীর, সে ওই এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে ও একজন দিনমজুর। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

আহত আলমগীর জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রতিবেশী মোজাম্মেলের ছেলে জুয়েল সহ তাদের সহযোগীরা আলমগীরের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে, দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঘটনার দিন সোমবার রাত সাতটার দিকে জুয়েল ও তার সহযোগী আব্দুল, সহ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন,

স্থানীয় পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে, সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বর্তমানে আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....