
পটুয়াখালীর বাউফলের কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার আসামি মামুন হাওলাদার ওরফে ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি। বৃহস্পতিবার (০৬ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার পেছনে সন্ত্রাসি কর্মকাণ্ড সংঘটিত করার জন্য সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। নওমালা ইউপির ০৬ নং ওয়ার্ডের মৃত কাদের হাওলাদারের পুত্র মামুন ওরফে চোরা মামুন।
অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল এই মামুন হাওলাদার। সে এলাকায় চোরা মামুন নামে খ্যাত বলে জানিয়েছেন আইশৃঙ্খলা বাহিনী। নওমালা ইউপির নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকার কারণে এলাকায় মারামারি, চাঁদাবাজি, দিনদুপুরে প্রতিপক্ষের ঘরে আগুন, পুকুরের মাছ লুট, ধর্ষণসহ বহু মামলা আছে সন্ত্রাসি মামুনের বিরুদ্ধে। এছাড়াও কালাইয়া-ঢাকায় যাতায়াতকারী লঞ্চে চুরির অভিযোগ রয়েছে এই মামুনের বিরুদ্ধে। যাত্রী সাধারণের মালামালসহ টাকা-পয়সা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পরার একাধিক গুঞ্জন তার বিরুদ্ধে।
মামুনের গ্রেফতারের খবর শুনে এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। অনেকে মিষ্টিমুখ করছে। নির্যাতিত নারীরা ডিবি পুলিশকে দোয়া করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।