• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে বসত ঘরে ভয়াবহ আগুন, হামলা, বৃদ্ধা নারীসহ আহত- ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
উজিরপুরে বসত ঘরে ভয়াবহ আগুন, হামলা, বৃদ্ধা নারীসহ আহত- ৪

উজিরপুরে বসত ঘরে ভয়াবহ আগুন, হামলা, বৃদ্ধা নারীসহ আহত- ৪

রিপোর্ট, অমিত অধিকারী::  উজিরপুরে জমি বিরোধ কে কেন্দ্র করে বৃদ্ধাসহ চার নারীকে হামলার পর গভীর রাতে বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আগুনের ঘটনায় কেউ হতাহত না হলো প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের স্বজনদের। প্রায় তিন ঘন্টা ব্যাপী পানি নিবারণ করার পর আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ।ঘটনাটি ঘটেছে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তি শুন্ড ঈদগাহ মার্কেট সংলগ্ন বয়াতি বাড়িতে ।

এদিকে ঐদিন সন্ধ্যা রাত আটটার দিকে প্রতিপক্ষের হামলায় শাশুড়ি, দুই পুত্রবধ, দেবরের মেয়ে গুরুতরভাবে আহত হয়।তারা হলো, মৃত আব্দুর রশিদ বয়াতির স্ত্রী আলেয়া বেগম, আলেয়ার পুত্রবধূ তানিয়া আক্তার, দোলনা আক্তার এবং দেবরের মেয়ে উম্মে কুলসুম।বর্তমানে শাশুড়ি আলেয়া এবং পুত্রবধূ তানিয়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। 

 আহত তানিয়া জানান, দীর্ঘদিন ধরে তানিয়া দের পৈত্রিক ও করায়কৃত জমি নিয়ে প্রতিবেশী মিজান,খোকন বয়াতি গং দের সাথে বিরোধ চলে আসছে।ক্ষমতার জোর দেখিয়ে তানিয়াদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এমনকি প্রতিপক্ষরা অন্যায় ভাবে তানিয়াদের জমি দখল কর রাতের আঁধারে জোরপূর্বক রাস্তা বানিয়ে নেয়। প্রতিবাদ করা হলে পাল্টা তানিয়াদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন মিজান খোকন বয়াতি গং ।ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে তানিয়ার সাথে প্রতিপক্ষ মিজান বয়াতির দ্বন্দ্ব হয়। এর ই জের ধরে এক পর্যায়, মিজান বয়াতি ও তার ছেলে মিরাজ বয়াতি, রিয়াজ বয়াতি, বোনের ছেলে আশিক, খোকন বয়াতি এবং খোকন বয়াতির ছেলে ফয়সাল, ফাহাদ, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় তানিয়ার উপরে হামলা চালায়, এ সময় তানিয়াকে বাঁচাতে তার চাচী শাশুড়ি আলেয়া এবং তানিয়ার ঝা, দোলন ও ননদ উম্মে কুলসুম আসলে তাদেরকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন মিজান,খোকন বয়াতি সহ অন্যান্য সহযোগীরা।

এদিকে হামলার ঘটনার পর আহতরা চিকিৎসা সেবার জন্য বরিশালে মেডিকেলে আসার পর হামলাকারী মিজান বয়াতি সহ অন্যান্য হামলাকারীরা এই সুযোগে গভীর রাতে তানিয়ার চাচা শ্বশুর ফারুক বয়াতির বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

এ ঘটনায় উজিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, হামলার ঘটনা ও আগুনের বিষয়ে দুটি আমরা জেনেছি, তবে আগুন কিভাবে কে বা কারা দিয়েছে এখন পর্যন্ত তদন্তে বিষয়টি আসেনি। হামলার ঘটনায় আমরা মামলা নিয়ে নেব।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....