
বানারীপাড়া উপজেলার বিশারিকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উমাড়ের পার গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা অন্তঃসত্ত্বা নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
গত ৩ নভেম্বর দুপুর আনুমানিক একটার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতের নাম সাবরিনা সুলতানা (২৩), সে ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাবরিনা জানান, দীর্ঘদিন ধরে সাবরিনা ও তার পরিবারদের সাথে প্রতিবেশী রহমানের ছেলে মিজান ও তার পরিবারদের পূর্ব বিরোধ চলে আসছে।
ঘটনার দিন গত সোমবার তুচ্ছ বিষয় নিয়ে মিজান ও তার স্ত্রী কুলসুম সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় সাবরিনা সুলতানা কে হামলা চালিয়ে মারাত্মক জখম করে। হামলার আধাঘন্টা পর ফের হামলা চালায় প্রতিপক্ষরা।
বর্তমানে আহতের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতা ভুগছে।
এ ঘটনায় বানারীপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।