• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে মানববন্ধনে হামলা,নারী- পুরুষ সহ আহত- ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ২০:৫৩ অপরাহ্ণ
বাউফলে মানববন্ধনে হামলা,নারী- পুরুষ সহ আহত- ১০

বাউফলে মানববন্ধনে হামলা,নারী- পুরুষ সহ আহত- ১০

 রিপোর্ট: রেজাউল হক: পটুয়াখালীর বাউফলে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আয়োজিত মানববন্ধনের ঘন্টা ব্যাপী অতর্কিতভাবে হামলা চালিয়েছে মামলার এজহারভুক্ত আসামি ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এমনটাই দাবি বাদি হাসিবুর রহমানের। এতে করে আয়োজিত মানববন্ধনের অংশগ্রহণে আসা নারী- পুরুষ সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর সানজিদা ইসলাম নামে এক নারী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।

হাসিবুর রহমান জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে আমার বাবা পূর্বের মামলার বাদী বাবুল শিকদারকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ চিহ্নিত ভূমিদস্য রহিম খানের নেতৃত্বে আসামি আবুল হোসেন, সাইফুল, নয়ন,কবির, সুরভী, রেদোয়ান খানসহ একদল সন্ত্রাসী। তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। হামলার আঘাতে বাবুল শিকদারের মাথার মস্তিষ্কের চারা, এবং পায়ের বুড়ো আঙ্গুল ভেঙ্গে যায়।দীর্ঘ দশ দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আসে।হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর ৬ নং আসামী রেদওয়ান জামিন চেয়ে পটুয়াখালী বিজ্ঞান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আমরা জীবনের নিরাপত্তা এবং আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে গত সাত নভেম্বর বাউফল বগা মুখি হোগলা ইস্টার্ন নামক স্থানে মানববন্ধনের আয়োজন করি। সকাল ১১ টার দিকে আয়োজিত মানববন্ধনে আব্দুর রহমানের নেতৃত্বে আসামি হৃদয়, কবির, এবং তাদের সহযোগী বৃষ্টি, নিষি, মারিয়া,ফলি পারভিন, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী অতর্কিতভাবে মানববন্ধনে হামলা চালায়। হামলায় সানজিদা ইসলাম, সিয়াম, নদী, সাইফুল, সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

হাসিবুর রহমান আরও জানান, আসামিরা এতটা ভয়ংকর, যে যেখানে আমরা বিচার চেয়ে মানববন্ধনে আয়োজন করেছি। সেখানে ও তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আপনারা বলেন আমাদের নিরাপত্তা কোথায়। 

আমার স্ত্রী মুমূর্ষ অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে। আপনাদের কলমের মাধ্যমে যাতে সন্ত্রাস দমন হয় এমন কিছু লেখেন। আমরা এর সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন....