• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে- বড়  ভাইয়ের হামলায় ছোট ভাই হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৫:৫৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে- বড়  ভাইয়ের হামলায় ছোট ভাই হাসপাতালে
বাকেরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে- বড়
ভাইয়ের হামলায় ছোট ভাই হাসপাতালে

বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধল ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে ছোট ভাইকে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বড় ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ১১ ই নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে সুন্দরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের নাম জসিম আকন। সে ওই এলাকার মৃত হাসমত আলী আকনের ছোট ছেলে।
বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার আঘাতে জসিম আকনের দুটি দাঁত ও মারি ভেঙ্গে গেছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত জসিম জানান, দীর্ঘদিন ধরে ক্রয় এবং পৈত্রিক ওয়ারিস জমি নিয়ে জসিম এর সাথে তার বড় ভাই জয়নাল আকন ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।
বড় ভাই জয়নাল ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ভাবে ছোট ভাইয়ের জমি জবরদখল করতে মরিয়া হয়ে ওঠে। এমনকি জমি দখল করতে প্রায় সময় জসিম ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়।
বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
জসিমের জমিতে থাকা তিনটি দোকান রয়েছে। একটি দোকান জসিম নিজে ব্যবহার করছে অন্য দুইটি ভাড়া দেওয়া হয়েছে কিন্তু ওই দুটির ভাড়া ক্ষমতার দাপট দেখিয়ে জয়নাল জোরপূর্বক ভাড়া তোলে। এটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান হয়ে আসছে। এর ই জের ধরে  ঘটনার দিন গত মঙ্গলবার জয়নাল তার সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় জসিমকে হামলা চালিয়ে মারাত্মক যখন করেন।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত এর পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....