• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় খাস জমি নিয়ে দ্বন্দ্ব-১০ জনকে কুপিয়ে পিটিয়ে জখম 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
গলাচিপায় খাস জমি নিয়ে দ্বন্দ্ব-১০ জনকে কুপিয়ে পিটিয়ে জখম 

গলাচিপায় খাস জমি নিয়ে দ্বন্দ্ব-১০ জনকে কুপিয়ে পিটিয়ে জখম 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খাস জমি দখল করতে একই গ্রামের ১০ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিরাজ খান বাহিনীর বিরুদ্ধে। 

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামের পোটকার চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। 

আহতরা হলো, ওই এলাকার মৃত আপ্তের গাজীর ছেলে নিজাম গাজী, একই এলাকার নুরু শিকদার, আলম হাওলাদার, রিয়াজ মুসল্লি, আরিফ গাজি,আলম হাওলাদার, সুমন খা, কবির মেলকার, হাসান শিকদার, 

এদের মধ্যে গুরুতর অবস্থায় নিজাম গাজীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সূত্রে জানা যায়, চরবাংলা গ্রামের পোটকাট চর এলাকার কিছু খাস জমি পার্শ্ববর্তী দুস্থ মানুষের মাঝে বন্টন করে দেয়া হয় থানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

কিন্তু একাধিক অসহায় গরিব মানুষের দেয়া খাশ জমি চিহ্নিত ভূমিদস্যু সিরাজ খান ও তার বাহিনীর লোকজন জবরদখল করতে মরিয়া হয়ে ওঠে। ঘটনার দিন বৃহস্পতিবার ১২ টার দিকে সিরাজ খানসহ তার একদল বাহিনী নিয়ে পোটকাছর গ্রামে জমি দখল করতে যায়। 

সেখানে গিয়ে বিভিন্ন পরিবারের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট চালায়, সিরাজ খান, শাহা তালুকদার, ফারুক মীর, জালাল তালুকদার, সালাম তালুকদার, সহ অর্থ শতাধিক লাঠিয়াল বাহিনী। সেখানে বাধা দিতে গেলে নিজাম গাজীসহ ১০ জন গুরুতর জখম হয়। 

স্বজনদের সূত্রে আরও জানা যায়, সিরাজ খান ও তার বাহিনী দীর্ঘ দুই যুগ ধরে এলাকায় ভূমিদস্যতা চালিয়ে আসছে। এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে তাদের দখলে থাকা সরকারের দেওয়া জমি জবরদখল করে নেয়। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। 

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....