• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ৮৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় ৮৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

মঠবাড়িয়ায় ৮৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতবাড়ির রাস্তা নেয়া কে কেন্দ্র করে ৮৫ বছর বৃদ্ধাকে পিটিয়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।গত শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ৭ নং ইউনিয়নের গোপখালি গ্রামে ঘটনা ঘটে। আহতের নাম আমেনা বেগম, সে ওই এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদার এর স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

আহতের ছেলে জামাল জানান, দীর্ঘদিন ধরে জামাল ও তার পরিবারদের সাথে বসতবাড়ির রাস্তার নেয়া নিয়ে একই বাড়ির প্রতিবেশী মন্টু গাজী ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। জামালদের জমির জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায় মন্টু গাজী ও তার পরিবারের সহযোগীরা। এমনকি মন্টু গাজীদের বাড়ির রাস্তা না থাকলে জামাল গাজীদের জমি থেকে রাস্তা জোরপূর্বক নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে জামাল গাজী ও তার পরিবার এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে জানালে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।

এর ই জের ধরে ঘটনার দিন শুক্রবার দুপুর দেড়টার দিকে দিকে মন্টু গাজী ও তার মেয়ে লিমা, তাসলিমা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে জামালকে হত্যার চেষ্টা নিয়ে ধাওয়া করে, এ সময় জামালের মা আমেনা বেগম বাধা দিলে এক পর্যায়ে তাকে হামলা চালিয়ে গুরুতর জখম করেন।আহতদের পরিবার প্রশাসনকে অবগত করার পর মঠবাড়িয়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আমেনাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....