• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় তুচ্ছ ঘটনার জেরে বাবা ও ছেলের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় তুচ্ছ ঘটনার জেরে বাবা ও ছেলের উপর হামলা

বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় তুচ্ছ ঘটনার জেরে বাবা ও ছেলের উপর হামলা

বরিশাল নগরী ধান গবেষণা রোড এলাকায় চাঁদার দাবিতে বাবা ও ছেলেকে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ধান গবেষণা রোড দারোগাবাড়ির উত্তর পাশে মোহাম্মদিয়া সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার ব্যবসায়ী মোঃ কবির হোসেন এবং কবিরের ছেলে সিয়াম।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহত কবিরের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমাদের প্রতিবেশী প্রতিপক্ষ বরকতের ভাইয়ের ছেলে ঈশান তার পরিবারের সিটি গোল্ডের একটি চেইন বাসা থেকে না বলে নিয়ে আসে। ওই চুরি হওয়া চেইনের দায় আমার ছেলে সিয়ামের উপরে চাপানো হয়। আর এটাকে কেন্দ্র করে আমার ছেলে সিয়ামের উপরে হামলা চালায় বরকত ও বাঁহার।
হামলার পর আমার স্বামীর দোকানে গিয়ে কবিরকে এলোফাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বরকত বাহার সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
একপর্যায়ে দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি আরো ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ বরকত উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
খাদিজা আক্তার আরও জানান, আমরা মেডিকেলে আসার পরে সেখানে গিয়েও কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এসে আমাদেরকে প্রান নাশের হুমকি দেয়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান। অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....