• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর গ্যাস্টারবাইন এলাকায় জমির রাস্তা নিয়ে দ্বন্দ্বে নারীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ২২:৪৬ অপরাহ্ণ
বরিশাল নগরীর গ্যাস্টারবাইন এলাকায় জমির রাস্তা নিয়ে দ্বন্দ্বে নারীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বরিশাল নগরীর গ্যাস্টারবাইন এলাকায় জমির রাস্তা নিয়ে দ্বন্দ্বে নারীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বরিশাল নগরীর রুপাতলির গ্যাস্টারবাইন এলাকায় জমির রাস্তা নিয়ে দ্বন্দ্বে খাদিজা নামে এক নারীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ শামীম সহ তার সহযোগীদের বিরুদ্ধে।এ সময় তারা ওই নারীর সাথে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর অবস্থায় আহত খাদিজাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খাদিজা ২৭ নং ওয়ার্ড মাটিয়ার পোল সংলগ্ন ব্যবসায়ী সুমন মোল্লার স্ত্রী।

আহত খাদিজা জানান, আমি বেশি দাম দিয়ে রাস্তার সাথে সামনের অংশে জমি ক্রয় করি। আমার জমির পিছনের অংশে জমি ক্রয় করেন প্রতিবেশী শামীম গং। প্রতিপক্ষরা আমার জমির মধ্যে দিয়ে পথ বের করতে চায়। আমার জমিটা এমনিতেই পাশে ছোট। তার মধ্যে যদি আমি পথের রাস্তা দেই তাহলে আমার জায়গায় আরো ছোট হয়ে যাবে।

এটা নিয়ে আমার সাথে শামীমদের দ্বন্দ্ব চলমান রয়েছে। আমার জমি দিয়ে জোর পূর্বক রাস্তা বের করার চেষ্টা চালায়। রাতের আঁধারে আমার বাউন্ডারি  ও রান্না ঘরের সিমানা ভেংগে ফেলে শামীম সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী।

 ২৯ নভেম্বর দুপুর ১ টার দিকে আমার বাসার সামনে আমাকে দাঁড়ানো অবস্থায় দেখে হঠাৎ অতর্কিত হামলা চালায় সামিমের ভাই মামুন,আমি মাটিতে লুটিয়ে পড়লে মামুন, শামীম,শামিমের স্ত্রী সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী এলোপাথাড়িভাবে মারধর করে। একপর্যায়ে শামীম আমাকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টা চালায়।

আমার স্বামী ও আমার দুই মেয়ে আমাকে উদ্ধার করতে আসলে শামীম ঘরে ঢুকে আমার হাত ব্যাগ থেকে জমি বিক্রির বায়না ১ লাখ টাকা নিয়ে যায়।স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়।ভোর  রাতে আমি অসুস্থ হলে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....