• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ আহত ৪

দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ আহত -৪

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমি বিরোধের জের মেজ ভাই অনিল ও তার স্ত্রী, এবং কাকাতো ভাই সহ পরিবারের চারজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দশমিনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো ওই এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র ব্যাপারীর ছেলে অনিল চন্দ্র বেপারী, অনিলের এর স্ত্রী রিতা রানী, অনিলের কাকাতো ভাই সমীর, জ্যাঠাতো ভাইয়ের মেয়ে শম্পা।এদের মধ্যে গুরুতর অবস্থায় অনিলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এবং অন্যান্য সমীর ও শম্পা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে এবং রিতা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত অনিল জানান, আমাদের বাড়িতে ১৮ শতাংশ জমি রয়েছে। যেটাতো ভাই যতীন ও পরেশ ১৩ শতাংশ পাবে। এবং আমরা তিন ভাই অনিল, গৌতম এবং নিখিল পাব ৫ শতাংশ।

কিন্তু আমার ছোট ভাই নিখিল পুরো ১৮ শতাংশ জমি এককভাবে দখল দিয়ে গরুর ঘর তৈরি করে। সেখানে বাধা দিতে গেলে নিখিলের সাথে আমার দ্বন্দ্ব হয়। 

এর ই জের ধরে নিখিল ও নিখিলের স্ত্রী জোসনা, জেস্টন বিষ্ণু এবং শালী ঝরনা, মেয়ে ঈশিতা ও মিথিলা সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে অনিল কে পিছন থেকে হাতুড় দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। 

সমীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এবং তাদের ডাক-চিৎকারে আহত সম্পা, ও রিতা রানী আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন নিখিল সহ অন্যান্য সহযোগীরা।

অনিল আরো জানান, গত বুধবার অনিলের বড় ঝেঠা দেবেন্দ্র চন্দ্র বেপারী মারা যায়। গত মঙ্গলবার সকাল দশটার দিকে বাউফল থানায় কপুরকাটি গ্রামে ছেলেমেয়ে নিয়ে অবিশ্য করতে যায়। এই সুযোগে খালি বাড়ি তে নিখিল, জোসনা সহ তাদের পরিবারের সহযোগীরা গরুর ঘরের টিন দিয়ে পুরো দখলে নেয়।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....