
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কাউনিয়ার বাটনায় জমি নিয়ে সংঘর্ষে নারীকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ
বরিশাল কাউনিয়া থানাধীন বাটনা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে কোহিনূর নামে এক নারীকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরা লুটপাট চালায়।১৬ জানুয়ারি দুপুর ১২ টার দিকে বাটনা এলাকার প্রাইমারি সংলগ্ন আকন বাড়িতে এ ঘটনা ঘটে।আহত কহিনুর কে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের দেবর রাসেল জানান,, এস এ মুলে ৪৫ শতাংশ জমির মালিক আমি সহ আমার ওয়ারিশরা। বিআরএস মুলে আমরা পেয়েছি ৩৯ শতাংশ। আমাদের ৬ শতাংশ জমি কম আছে।আমাদের জমি প্রতিপক্ষ জাকির এবং তার সহযোগী মুনসুর জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালে প্রতিপক্ষ জাকির , মনসুর গং আরো ক্ষিপ্ত হয়ে যায়।১৬ জানুয়ারি শুক্রবার আমাদের জমিতে আমরা কাজ করতে যাই, সেখানে প্রতিপক্ষ জাকির, মনসুর এবং মনসুরের ছেলে সুমনসহ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এসে কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে জাকির, মনসুর সুমনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে প্রথমে আমার বড় ভাই লিটনের উপরে হামলা চালাতে আসে। তাকে বাঁচাতে গেলে একপর্যায়ে তার স্ত্রী কহিনুরকে পিটিয়ে রক্তাক্ত করে ন। এতে কোহিনুরের হাতের আঙ্গুল ভেঙ্গে যায়।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে নাটকীয়ভাবে জাকিরের স্ত্রী শাহীনাকে মেডিকেল ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।