• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল রুপাতলির বটতলা এলাকায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে আহত- ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ
বরিশাল রুপাতলির বটতলা এলাকায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে আহত- ১
বরিশাল রুপাতলির বটতলা এলাকায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে আহত- ১
বরিশাল নগরীর রুপাতলির বটতলা এলাকায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে রিয়াজ খলিফা নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক রাত আটটার দিকে বটতলা জসিমের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ ওই এলাকার বাসিন্দা রোকন খলিফার ছেলে ও একই এলাকার শাহীন হালদারের মেয়ে জামাই। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ খলিফার মাথায় কাটা রক্তাক্ত জখম হয়। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেলে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহতের শশুর শাহিন জানান, দীর্ঘদিন ধরে বটতলা নদীর পাড় এলাকায় একটি চক্র মাদক বিক্রি করে যুবসমাজ কে ধ্বংস করে আসছে। এলাকার বখাটে চিহ্নিত আরমান মল্লিক নদীর পাড় এলাকায় মাদক বিক্রির করার গুঞ্জন ওঠে।  আরমানের মাদক বিক্রির বিষয়টি এলাকাবাসীর চোখে ধরা পড়ে। স্থানীয় রিয়াজ খলিফা এর প্রতিবাদ করলে আরমানের সাথে দ্বন্দ্ব হয়।এর ই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার রাত আটটার দিকে পরিকল্পিতভাবে আরমান ও তার মামার রাজিব সহ অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় রিয়াজ খলিফাকে হামলা চালিয়ে রক্তাক্ত করেন।
এলাকাবাসী জানায়, আরমান সহ একটি চক্র এলাকার মধ্যে বিভিন্ন অনিয়ম কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করব।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....