• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম: অভিযুক্ত কথিত বিএনপি নেতা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ২১:৩০ অপরাহ্ণ
বরিশালে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম: অভিযুক্ত কথিত বিএনপি নেতা!
বরিশালে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম: অভিযুক্ত কথিত বিএনপি নেতা!
নিজস্ব প্রতিবেদক,বরিশাল সদর উপজেলার বিমানবন্দর থানাধীন পশ্চিম রহমতপুর এলাকায় ২০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় মনসুর শিকদার নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে কামিনী পাম্পের পূর্ব পাশে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত মনসুর শিকদার ওই এলাকার বাকাউল্লাহ শিকদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মনসুর শিকদার তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ১ কোটি টাকার জমি বিক্রি করেন এবং বর্তমানেও তার জমি বিক্রির প্রক্রিয়া চলছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় হাবিবুর রহমানের ছেলে ও নিজেকে বিএনপি নেতা পরিচয়দানকারী মাঈন উদ্দিন এবং তার সহযোগী একটি চক্র বেশ কিছু দিন ধরে মনসুরের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মাঈন উদ্দিন তাকে হুমকি দিয়ে বলতেন, “তুই কোটি টাকার জমি বিক্রি করছিস, আমাদের ২০ লাখ টাকা চাঁদা দিবি। আমরা তোকে দেখে রাখবো, না দিলে মেরে ফেলবো।” এই অনৈতিক দাবির প্রতিবাদ করায় মাঈন উদ্দিন ও তার দলবল মনসুরের ওপর ক্ষিপ্ত ছিল। এর ধারাবাহিকতায় রবিবার বিকেল আনুমানিক ৩টার দিকে কামিনী পাম্পের পূর্ব পাশে মনসুর শিকদারকে একা পেয়ে মাঈন উদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত
চিকিৎসকরা জানিয়েছেন:ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হতে পারে।
এ বিষয়ে বিমানবন্দর থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। থানা কর্তৃপক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, চিকিৎসার প্রাথমিক ধাপ শেষ হলে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের পরপরই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....