• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে জখম: পাল্টা হাসপাতাল নাটকের’ অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ণ
বরিশালে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে জখম: পাল্টা হাসপাতাল নাটকের’ অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
বরিশালে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে জখম: পাল্টা হাসপাতাল নাটকের’ অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল নগরীর কাশীপুর তিলক মন্দিরা দিঘীরপাড় এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কহিনুর বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাশিপুর তিলক মন্দিরা দিঘীরপাড় এলাকার বাসিন্দা আব্দুর রব গংদের সঙ্গে ভুক্তভোগী কহিনুর বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীর ছেলে সাদ্দাম হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে তার মা বাড়ির আঙিনায় ধান সিদ্ধ করতে যান।
এ সময় পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ আব্দুর রব, জাহিদ, খলিল, জলু ও শারমিনসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে কহিনুরের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী এবং ধূর্ত। নিজেদের অপরাধ আড়াল করতে এবং পাল্টা মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে অভিযুক্ত আব্দুর রব, জাহিদ, খলিল, জলু ও শারমিন নিজেরা নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “আমার মাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এখন তারা নিজেরাই সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে শুয়ে আছেন, যাতে পুলিশের হাত থেকে বাঁচা যায় এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করা যায়।এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার কহিনুর বেগমের স্বজনরা জানিয়েছেন, তারা বর্তমানে চিকিৎসার কাজে ব্যস্ত থাকলেও থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....