বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট ছেলের হাতে বৃদ্ধা মা লাঞ্ছিত, মেলেনি ঘরে ঢোকার অধিকারও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 25, 2026, 13:31 PM
বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট ছেলের হাতে বৃদ্ধা মা লাঞ্ছিত, মেলেনি ঘরে ঢোকার অধিকারও

বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট ছেলের হাতে বৃদ্ধা মা লাঞ্ছিত, মেলেনি ঘরে ঢোকার অধিকারও

নিজস্ব প্রতিবেদক : বরিশালের এক বৃদ্ধা মায়ের ওপর ছেলে ও ছেলের বউয়ের নৃশংস শারীরিক নির্যাতন ও ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭৫), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী জাহানারা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে ও ছেলের বউ তাকে নিজ বসতবাড়িতে ঢুকতে দিচ্ছেন না এবং সব ধরনের ভরণপোষণ বন্ধ করে দিয়েছেন। গত কিছুদিন আগে তিনি নিজের ঘরে প্রবেশের চেষ্টা হিসেবে দরজা একটি তালা লাগিয়ে রাখেন। পরবর্তীতে তার ছেলে সেই তালার চাবি জোরপূর্বক দাবি করে। চাবি দিয়ে তালা খোলার পর ছেলে তালাটি কেড়ে নেয় এবং ওই তালা খোলার অপরাধে বৃদ্ধা মাকে ইচ্ছেমতো মারধর ও নির্যাতন করে।

 

নির্যাতনের শিকার জাহানারা বেগম জানান, তার ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ব্যক্তি তার নিজেরই ছেলে মনজুরুল—যিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। এছাড়া এ ঘটনায় যুক্ত ছিলেন তার ছেলের বউ মাহফুজা, যিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স হিসেবে কর্মরত।

 

জাহানারা বেগম বলেন, “আমার জায়গা-জমিতে আমাকেই ঢুকতে দেয় না। খাবার বা চিকিৎসার কোনো খরচ দেয় না, এমনকি সেবা যত্ন তো দূরের কথা—আমার সব প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলপত্র ছিনিয়ে নিয়ে গেছে। তালা খোলার পর আমার ছেলে আমাকে ইচ্ছেমতো পিটিয়েছে।” নিজ সন্তান ও পুত্রবধূর হাত থেকে রেহাই পেতে এবং বিচার ও নিরাপদ আশ্রয়ের আশায় ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা আইনের আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে মেডিকেলের চিকিৎসা শেষে আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন....