মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 4, 2026, 18:14 PM
মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে চিকিৎসাধীন

মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে চিকিৎসাধীন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ মাকসুদা। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার চর ভোলানাথ গ্রামের বাড়িতে গৃহবধূ মাকসুদাকে প্রায় দুই ঘণ্টা ঘরের ভেতর আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী মাকসুদা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের জসিম আকনের মেয়ে। প্রায় ৫ বছর আগে চর ভোলানাথ গ্রামের ছরোয়ারদী হাওলাদারের ছেলে রিকান হাওলাদারের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে।

নির্যাতনের শিকার মাকসুদা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী রিকান হাওলাদার, শ্বশুর ছরোয়ারদী হাওলাদার এবং শাশুড়ি হাওয়া নূর বেগম তাকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। সন্তানের মুখের দিকে চেয়ে তিনি এতদিন এসব নির্যাতন সহ্য করে সেখানে অবস্থান করছিলেন। ঘটনার দিনও যৌতুকের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সবাই মিলে তার ওপর চড়াও হয় এবং গলা টিপে ধরাসহ বেধড়ক মারধর করে। এমনকি আমার সাড়ে তিন বছরের অবুঝ ছেলেটাও জোর করে রেখে দেয়।

ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন....